Posts

পোশাক শ্র’মিক এর ন্যূনতম ম’জুরি হয়েছে…more

Image
 পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব, নতুন বেতন কাঠামো নিয়ে বড় আলোচনা! বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে কর্মরত লাখ লাখ শ্রমিকের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের উদ্যোগ ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসা পোশাকশ্রমিকদের জন্য এবার সর্বনিম্ন মাসিক মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ। একই সঙ্গে বিভিন্ন গ্রেডের শ্রমিকদের জন্য ৩৮ হাজার, ৪৩ হাজার ও ৪৮ হাজার টাকা পর্যন্ত মজুরি নির্ধারণের প্রস্তাবও সামনে এসেছে। গত ৯ নভেম্বর রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার এই প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাব অনুযায়ী, পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেডে নতুন বেতন কাঠামো নির্ধারণের কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক মজুরির প্রস্তাব দেওয়া হয়েছে। কোন গ্রেডে কত টাকা মজুরির প্রস্তাব? শ্রমিকপক্ষের প্রস্তাব অনুযায়ী— প্রথম গ্রেড: ৪৮ হাজার টাকা। দ্বিতীয় গ্রেড: ৪৩ হাজার টাকা। তৃতীয় গ্রেড: ৩৮ হাজার টাকা। চতুর্থ গ্রেড: ৩২...

হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....

Image
  হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....see more  হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....see more যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন। বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন তিনি। একই সঙ্গে তিনি কোম্পানিটির বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমের দায়িত্বেও রয়েছেন। পিটার হাসের এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তিনি বাংলাদেশে এসেছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অ্যাকসিলারেট এনার্জি। এর একটি...

প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ...see more

Image
  প্রথম ধাপের ভোটগ্রহণে প্রাধান্য পাচ্ছে যেসব ইউনিয়ন পরিষদ...see more আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ক্ষেত্রে সদর উপজেলার আওতাধীন ইউনিয়ন পরিষদগুলোকে প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (৮ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে ইসি সচিবালয়ে এ তথ্য জানান কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, ‘ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি চলমান। এবার কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না।’ ইসির সিনিয়র সচিব বলেন, ‘ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইসির কাছে থাকা ইভিএমগুলো কীভাবে বিনষ্ট বা বাতিল (ডিসপোজাল) করা হবে, সে বিষয়ে কমিশন এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।’ তিনি আরও বলেন, ‘নাগরিকদের উন্নত সেবা নিশ্চিত করতে কমিশন এখন ৬ বছর বয়স থেকেই ব্যক্তির যাবতীয় তথ্য বা ডেটা সংগ্রহের পরিকল্পনা করছে।

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…

Image
  জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়… more  জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়… more জীবনের দীর্ঘ সংগ্রাম, অসংখ্য স্মৃতি এবং অগণিত মানুষের ভালোবাসা পেছনে রেখে আজ সন্ধ্যা ৭:৩০টায় না ফেরার দেশে পাড়ি জমালেন আমাদের সবার প্রিয় একজন মানুষ। তাঁর চলে যাওয়ার খবরে পরিবার, স্বজন, বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।   দীর্ঘদিন ধরে তিনি নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করে আসছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা এবং পরিবারের নিরলস সেবার পরও শেষ পর্যন্ত জীবনের এই কঠিন লড়াইয়ে তিনি হার মানেন। আজ সন্ধ্যা ৭:৩০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।   তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী ও মানবিক মানুষ। জীবনের প্রতিটি মুহূর্তে অন্যের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। তাঁর হাসি, আন্তরিকতা এবং ভালোবাসা চিরকাল স্মরণে রাখবেন তাঁকে চেনা মানুষরা।   তাঁর মৃত্যুতে পরিবার এক অমূল্য অভিভাবক, বন্ধুরা একজন বিশ্বস্ত সঙ্গী এবং সমাজ একজন ভালো মানুষকে হারালো। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর স্মৃতিচারণ করে অনেকেই শোক প্রকাশ করছেন এবং তাঁ...

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা। যা লিখেছেন

Image
  শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা। যা লিখেছেন শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে দিল্লি হাইকমিশনে ব্রিটিশ ল ফার্মের ই-মেইল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। বিষয়টি নিশ্চিত করে পরবর্তী করণীয় নির্ধারণে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে মিশনটি। সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস মিনিস্টার জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্ট বা এনআইডির জন্য সরাসরি কোনো আবেদন করেননি। লন্ডনের ওই আইন সংস্থার পাঠানো বার্তায় তাঁর নামে এগুলো ইস্যু করার অনুরোধ জানানো হয়। তবে এই অনুরোধের গ্রহণযোগ্যতা বা সত্যতা যাচাই করার সুযোগ হাইকমিশনের কাছে এই মুহূর্তে নেই। তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার কোনো সম্মতিপত্র বা অনুমোদনের আনুষ্ঠানিক প্রমাণপত্র (অথরাইজেশন) সংযুক্ত ছিল না। ফলে ...

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

Image
    আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ আসন্ন ডিসেম্বর মাসে চাকরিজীবীদের সামনে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চার দিনের ছুটির সুযোগ মিলবে। ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরপরই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে এর পরের শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।সাধারণত বছরের শেষ দিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বছরের শেষে এই টানা চার দিনের ছুটি ভ্রমণের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বছরের শেষ ভাগের এই সম্ভাব্য লম্বা ছুটিকে ঘিরে ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের মধ্যে কৌতূ...

নভেম্বর মাসে যে দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন-ডিজেল...

Image
 নভেম্বর মাসে যে দামে বিক্রি হবে পেট্রোল-অকটেন-ডিজেল....see more আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসেই জ্বালানি তেলের দাম সমন্বয় করছে সরকার। তবে, চলতি নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তনের পথ বেছে নেয়নি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অক্টোবর মাসের নির্ধারিত দর বহাল রেখে নভেম্বরেও আগের দামেই বিক্রেতাদের বিক্রি করতে হবে পেট্রোল, অকটেন ও ডিজেল। মন্ত্রণালয় থেকে জারি করা পত্র সূত্রে জানা যায়, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫, পেট্রোল ১৬০ ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে। নির্ধারিত এই দাম আজ রোববার (১ নভেম্বর) থেকে কার্যকর হবে। গত ২৯ অক্টোবর এ পরিপত্র জারি করা হয়। এর আগে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও ফ্রেইট চার্জ বৃদ্ধির কারণে গত ২০ সেপ্টেম্বর দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম একলাফে লিটারে ২০ টাকা বাড়ানো হয়। ওইদিন সিনিয়র সহকারী সচিব মো. এনামুল হকের সই করা প্রজ্ঞাপনে দাম বাড়ানোর বিষয়টি জানানো হয়েছিল। আরও পড়ুন নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু ...