আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ
আসন্ন ডিসেম্বর মাসে চাকরিজীবীদের সামনে টানা চার দিনের লম্বা ছুটি কাটানোর সুযোগ তৈরি হয়েছে। ক্যালেন্ডারের হিসাব অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এবং পরবর্তী সাপ্তাহিক ছুটির মাঝের একদিন ছুটি নিলেই এই চার দিনের ছুটির সুযোগ মিলবে।২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। এর পরপরই ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। তবে কেউ যদি বৃহস্পতিবার একদিনের নৈমিত্তিক ছুটি নিতে পারেন, তবে এর পরের শুক্র ও শনিবারের (১৮ ও ১৯ ডিসেম্বর) সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা চার দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।সাধারণত বছরের শেষ দিকে সরকারি-বেসরকারি চাকরিজীবীরা পরিবার-পরিজন নিয়ে ঢাকার বাইরে ঘুরতে যাওয়ার বা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। বিশেষ করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বছরের শেষে এই টানা চার দিনের ছুটি ভ্রমণের জন্য দারুণ এক সুযোগ নিয়ে এসেছে।খোঁজ নিয়ে জানা গেছে, বছরের শেষ ভাগের এই সম্ভাব্য লম্বা ছুটিকে ঘিরে ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। অনেকেই কক্সবাজার, সিলেট, সাজেকসহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে যাওয়ার আগাম প্রস্তুতি ও বুকিং দেয়া শুরু করেছেন।

Comments
Post a Comment