হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....

 

হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....see more




 হঠাৎ ঢাকায় পিটার হাস, সফরের কারণ নিয়ে ধোঁয়াশা....see more

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৩টার দিকে তিনি রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন।


বাংলাদেশে প্রায় তিন বছর রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাস ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত রয়েছেন তিনি। একই সঙ্গে তিনি কোম্পানিটির বাংলাদেশ-সংশ্লিষ্ট কার্যক্রমের দায়িত্বেও রয়েছেন।


পিটার হাসের এবারের ঢাকা সফরের উদ্দেশ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি ব্যবসায়িক সফর, নাকি অন্য কোনো কারণে তিনি বাংলাদেশে এসেছেন, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।


বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অ্যাকসিলারেট এনার্জি। এর একটি টার্মিনালের মালিক প্রতিষ্ঠানটি নিজেই। অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এ ছাড়া ২০২৬ সালের শুরু থেকে প্রতিষ্ঠানটির কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। ওই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার এলএনজি সরবরাহ করবে।


বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দিয়ে আসছিলেন পিটার হাস। এ লক্ষ্যে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।


পিটার হাসের এসব তৎপরতা নিয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে একাধিকবার আপত্তি জানানো হয়। সরকারের পক্ষ থেকে তাঁর কূটনৈতিক আচরণকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের শামিল বলেও অভিযোগ করা হয়েছিল। অন্যদিকে, বিএনপি ও জামায়াতসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন।


২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানিয়েছিলেন, নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।


Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম…See more

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…