শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা। যা লিখেছেন

  শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের ই-মেইল পেয়েছে ঢাকা। যা লিখেছেন



শেখ হাসিনাকে পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানিয়ে দিল্লি হাইকমিশনে ব্রিটিশ ল ফার্মের ই-মেইল




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার অনুরোধ জানিয়ে ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। বিষয়টি নিশ্চিত করে পরবর্তী করণীয় নির্ধারণে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে মিশনটি।




সোমবার নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।




প্রেস মিনিস্টার জানান, শেখ হাসিনা নিজে পাসপোর্ট বা এনআইডির জন্য সরাসরি কোনো আবেদন করেননি। লন্ডনের ওই আইন সংস্থার পাঠানো বার্তায় তাঁর নামে এগুলো ইস্যু করার অনুরোধ জানানো হয়। তবে এই অনুরোধের গ্রহণযোগ্যতা বা সত্যতা যাচাই করার সুযোগ হাইকমিশনের কাছে এই মুহূর্তে নেই।




তিনি উল্লেখ করেন, প্রতিষ্ঠানটির পাঠানো ই-মেইলে শেখ হাসিনার কোনো সম্মতিপত্র বা অনুমোদনের আনুষ্ঠানিক প্রমাণপত্র (অথরাইজেশন) সংযুক্ত ছিল না। ফলে আবেদনটি সত্যিই তাঁর নির্দেশে এসেছে কি না, তা স্পষ্ট নয়। সার্বিক বিষয়টি খতিয়ে দেখতে এবং পরবর্তী নির্দেশনা পেতে ই-মেইলটি ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে হাইকমিশন।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম…See more

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…

জীবনের সাথে যু”দ্ধ করে অবশেষে আজ 7:30 চির বি’দায় নিলেন আমাদের প্রিয়…