ই*সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....

Image
  ই*  সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....see more  ই*সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....see more ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফল অনুযায়ী, নেতানিয়াহুপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। কয়েক দশকের মধ্যে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি। মোট ভোট দিয়েছেন ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি পেয়েছে ২১টি, বি’ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রা’আম ৮টি আসন। এ ছাড়া ইসরাই...

বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী...see more

Advertisement

  বাদ পড়ছেন ৩ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী...










 লাস্টনিউজবিডি ১ আগস্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের ছয় মাস পূর্তিকে সামনে রেখে মন্ত্রিসভায় রদবদলের প্রস্তুতি নিচ্ছেন বলে দলীয় ও সরকারের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে। পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে কয়েকজন পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে বাদ দিয়ে নতুন মুখ অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনায় রয়েছে।



সূত্রগুলোর দাবি, আগামী ১৭ আগস্ট সরকার গঠনের ছয় মাস পূর্ণ হবে। এর আগেই প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার সদস্যদের কর্মদক্ষতা, সক্রিয়তা এবং বিভিন্ন অভিযোগ পর্যালোচনা করে প্রয়োজনীয় পরিবর্তনের সিদ্ধান্ত নিতে পারেন।




ওয়াকিবহাল মহলের ভাষ্য, প্রধানমন্ত্রী ইতোমধ্যে মন্ত্রিসভার সদস্যদের পারফরম্যান্সভিত্তিক একটি প্রাথমিক তালিকা তৈরি করেছেন। অযোগ্যতা, ব্যর্থতা, নিষ্ক্রিয়তা এবং দুর্নীতি-অনিয়মের অভিযোগের ভিত্তিতে কয়েকজনকে বাদ দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। সূত্রের দাবি, প্রাথমিকভাবে অন্তত তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীর নাম বাদের তালিকায় রয়েছে। তবে শেষ পর্যন্ত এ সংখ্যা পরিবর্তিত হতে পারে।




একই সঙ্গে আন্দোলনে ভূমিকা রাখা ব্যক্তি এবং বিএনপির নিবেদিতপ্রাণ কয়েকজন নেতাকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা বা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর মতো বিভিন্ন দায়িত্বে আনার বিষয়টিও বিবেচনায় রয়েছে। সম্ভাব্য রদবদলে অন্তত সাতটি নতুন মুখ অন্তর্ভুক্ত হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।




প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, অভিযোগ থাকা সবাইকে একযোগে বাদ না দিয়ে অপেক্ষাকৃত কম গুরুতর অভিযোগে অভিযুক্তদের সতর্ক করে আরও সময় দেওয়ার চিন্তাও রয়েছে। সরকারের ভাবমূর্তি ও নেতৃত্বের প্রতি জনআস্থার বিষয়টিও সিদ্ধান্ত গ্রহণে গুরুত্ব পাচ্ছে বলে সূত্রটি জানিয়েছে।




এদিকে রাষ্ট্রপতির শূন্য পদে বিএনপির প্রার্থী চূড়ান্ত করতে শনিবার দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে। দলীয় সূত্রের দাবি, এ পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আলোচনায় রয়েছে। তবে দলের বাইরের কাউকে রাষ্ট্রপতি করার বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সূত্র জানিয়েছে।




এ ছাড়া সংসদের উপনেতা নির্বাচনের বিষয়েও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।




লাস্টনিউজবিডি/যে আই

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম…See more

আইফোনের নয়, অপ্রতীম হ*ত্যার পেছনে আরও যে কারণের কথা বললেন তদন্তকারীরা

নিজের ছেলে কেমনে পারলো...more