ই*সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....

Image
  ই*  সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....see more  ই*সরাইলের নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ, যত আসন পেল নেতানিয়াহুর দল....see more ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করেছে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি)। নির্বাচনে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট বড় ধরনের ধাক্কা খেয়েছে। ফল অনুযায়ী, নেতানিয়াহুপন্থি জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে নেতানিয়াহুবিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন। ফলে কোনো পক্ষই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৯ শতাংশ। কয়েক দশকের মধ্যে এটিই সর্বোচ্চ ভোটার উপস্থিতি। মোট ভোট দিয়েছেন ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন। চূড়ান্ত ফল অনুযায়ী, নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি পেয়েছে ২১টি, বি’ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রা’আম ৮টি আসন। এ ছাড়া ইসরাই...

ব্রেকিং নিউজ : দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হবে ..

Advertisement

     ব্রেকিং নিউজ : দুর্গাপূজার সরকারি ছুটি শুরু হবে ..



শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে সরকারি




চাকরিজীবীদের জন্য দুই দিনের সরকারি ছুটি থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়েছে।



সরকারি ছুটির হিসাবে, দুর্গাপূজার ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে। মহানবমী উপলক্ষে ২০ অক্টোবর নির্বাহী আদেশে ছুটি থাকবে। পরদিন ২১ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে থাকবে সাধারণ ছুটি।




ফলে ২০২৬ সালের দুর্গাপূজায় মূল সরকারি ছুটি থাকছে ২০ ও ২১ অক্টোবর- মোট দুই দিন।






হিন্দু ধর্মাবলম্বীদের জন্য আরও দুই দিনের ঐচ্ছিক ছুটি




মূল সরকারি ছুটির বাইরে হিন্দু ধর্মাবলম্বী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুর্গাপূজা উপলক্ষে আরও দুই দিনের ঐচ্ছিক ছুটির সুযোগ রাখা হয়েছে।




১৮ অক্টোবর, রোববার-মহাসপ্তমী




১৯ অক্টোবর, সোমবার-মহাষ্টমী




নির্ধারিত নিয়ম ও অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এসব ঐচ্ছিক ছুটি ভোগ করতে পারবেন।


চলতি বছর মহালয়া হবে ১০ অক্টোবর শনিবার। এরপর ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ১৮ অক্টোবর রোববার মহাসপ্তমী, ১৯ অক্টোবর সোমবার মহাষ্টমী, ২০ অক্টোবর মঙ্গলবার মহানবমী এবং ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমী পালিত হবে।


অর্থাৎ, পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে মহালয়ার মধ্য দিয়ে ১০ অক্টোবর। তবে সরকারি ছুটি শুরু হবে ২০ অক্টোবর থেকে।


একনজরে


মহালয়া: ১০ অক্টোবর, শনিবার




মহাষষ্ঠী: ১৬ অক্টোবর, শুক্রবার


মহাসপ্তমী: ১৮ অক্টোবর, রোববার- ঐচ্ছিক ছুটি




মহাষ্টমী: ১৯ অক্টোবর, সোমবার- ঐচ্ছিক ছুটি




মহানবমী: ২০ অক্টোবর, মঙ্গলবার- সরকারি ছুটি




বিজয়া দশমী: ২১ অক্টোবর, বুধবার- সরকারি ছুটি।

Comments

Popular posts from this blog

নতুন করে গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করলো সরকার ১২কেজি সিলিন্ডারের দাম…See more

আইফোনের নয়, অপ্রতীম হ*ত্যার পেছনে আরও যে কারণের কথা বললেন তদন্তকারীরা

নিজের ছেলে কেমনে পারলো...more