ফ্লাইওভারে উঠতে গিয়ে থেমে গেল ‘পিংক বাস’, পরে এগিয়ে এলেন পু'রুষ চালক.
বুধবার দুপুরে রাজধানীর শাহজাহানপুর এলাকায় নারীদের জন্য চালু হওয়া দোতলা গোলাপি ‘পিংক বাস’ ফ্লাইওভারে উঠতে গিয়ে হঠাৎ আ’ট’কে যায়।
বাসটির চালকের আসনে ছিলেন নারী চালক ফাহিমা সানজান। ফ্লাইওভারের ঢাল বেয়ে দোতলা বাসটি ওপরে তুলতে গিয়ে তিনি সমস্যায় পড়েন। একপর্যায়ে বাসটি থামিয়ে দিতে হয়।
পরিস্থিতি সামাল দিতে পরে একজন পুরুষ চালক এগিয়ে আসেন। তিনি চালকের আসনে বসে বাসটি চালিয়ে নিরাপদে ফ্লাইওভারে তুলে দেন।
ঘটনাটি নিয়ে আশপাশে কৌতূহল তৈরি হলেও বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বাসে থাকা নারী যাত্রীদের মধ্যে এ সময় কিছুটা উৎকণ্ঠা দেখা যায়।
এরই মধ্যে নতুন এই ‘পিংক বাস’ সেবা নিয়ে আরেকটি বিষয় আলোচনায় এসেছে—চালুর পরদিন অনেক যাত্রীই এখনো বাসটির রুট সম্পর্কে জানেন না। ফলে রাজধানীর বিভিন্ন রুটে বাসগুলোতে যাত্রীসংখ্যাও ছিল তুলনামূলক কম।
🎁 Your Special Offer is Loading...
Please wait a moment. You'll be redirected automatically after the countdown.
⏳ Stay here — your offer will open shortly.
✅ You can go back to this page anytime.

Post a Comment